আপনি কি রিযিক নিয়ে চিন্তিত?

আপনি কি রিযিক নিয়ে চিন্তিত?

‘ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনও প্রাণী নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না, কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয়। সবকিছুই একটি পরিষ্কার কিতাবে লেখা আছে।’ (সুরা হুদ:০৬)

‘তোমার রব যার জন্য চান রিযিক প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন।’ (বনী-ইসরাঈল:৩০)

‘এবং এমন পন্থায় তাকে রিযিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন।’ (তালাক:০৩)

‘অতএব যখন জুমুআর নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে।’(আল জুমুআঃ ১০)

আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই (ঈমানের দাবীতে) তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার দিয়ে, কখনো তোমাদের জান মাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে (তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে); তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান কর।’(আল বাকারাঃ ১৫৫)

সুতরাং আল্লাহ আমাদের রিযিক দান করেন এবং তিনিই আমাদের রিযিকের মাধ্যমে পরীক্ষা নিবেন; সুতরাং আমরা যেন পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে এই সকল পরীক্ষার মোকাবেলা ও ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।